জাতিসঙ্ঘ পাকিস্তানকে সাহায্য করার জন্য মঙ্গলবার জীবন রক্ষার আবেদনে অর্থের পরিমাণ নাটকীয়ভাবে বাড়িয়ে তুলেছে। পাকিস্তানে জুন মাস থেকে যখন-তখন বৃষ্টিপাত, নদীর পানি বৃদ্ধি এবং শহরে আকস্মিক বন্যার সংমিশ্রণ বিশ্ব জলবায়ু পরিবর্তনে উদ্ভূত বিপর্যয় শুরু করেছে।